# তিন উইকেট হারিয়ে শান্ত-মুশফিক জুটিতে টিকে রইল বাংলাদেশ

- Link: https://znews.news/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae/
- Published: ২০২৬-০৫-১৬T১২:৪৬:৩৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

সিলেট টেস্টে টস জিতে পাকিস্তান বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায়। প্রথম সেশন শেষে
বাংলাদেশ ২৬ ওভারে তিন উইকেট হারিয়ে ১০১ রান করেছে।

তানজিদ হাসানের আজ টেস্ট অভিষেক হয়েছে। তিনি বাংলাদেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার। মুশফিকুর
রহিম তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন।

টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট খোয়ায় বাংলাদেশ। মাহমুদুল
হাসান জয় আউট হন মুহাম্মদ আব্বাসের বলে। প্রথম বলে এলবিডব্লিউর আবেদন নাকচ করেন আম্পায়ার,
দ্বিতীয় বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন জয়। ফেরেন শূন্য রানে।

এরপর তামিম ও মুমিনুল হক মিলে দ্বিতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন। ১০ম ওভারের শেষ বলে
তামিম গুড লেংথের বলে মিড অনের ওপর দিয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন। আব্বাস ক্যাচটি
নেন। ৩৪ বলে ২৬ রান করে ফেরেন তানজিদ।

১৬তম ওভারে মুমিনুলকে আউট করেন শাহিন আফ্রিদির জায়গায় দলে ফেরা খুররম শাহজাদ। বল একটু
সুইং করে ভেতরে ঢোকে। মুমিনুল লাইন বুঝতে পারেননি। ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল স্টাম্প
ভেঙে দেয়। ৪১ বলে ২২ রান করে বোল্ড হন মুমিনুল।

অষ্টম ওভারে হাসান আলী মাথায় আঘাত পান। ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে পিচের ওপর পড়ে
যান। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া
হয়েছে তাকে। পরে অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে ১৬তম ওভারে মাঠে ফেরেন হাসান আলী।

চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত এখন ব্যাট করছেন। দুজন মিলে এখন 
পর্যন্ত ৩৮ রান যোগ করেছেন। মুশফিক ১৮ ও শান্ত ২৬ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের হয়ে
আব্বাস দুটি ও শাহজাদ একটি উইকেট নিয়েছেন।
