# ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে

- Link: https://znews.news/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc/
- Published: ২০২৬-১১-২৩T১৫:১৩:৪৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির
আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানো হচ্ছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর 
আবেদন শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ
পাবেন শিক্ষার্থীরা।

আজ সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড
ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সময় বাড়ানোর
বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির
জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটই আবেদনের
শেষ সময় হিসেবে বহাল রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি
আবেদন শুরু হয়। সোমবার পর্যন্ত ১২ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৩৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী
আবেদন করেছেন।
