# ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

- Link: https://znews.news/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%a7%e0%a7%ad-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9d%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d/
- Published: ২০২৬-০৭-২০T১১:৩৬:৪৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি
হতে পার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা
দিয়েছে সংস্থাটি।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে
এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা,
ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট
অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি
বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে
১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
