# ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

- Link: https://znews.news/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a9%e0%a7%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be/
- Published: ২০২৬-১১-১৪T১২:৩১:৫৯+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ
শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর,
জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী,
চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ 
কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর, কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় 
দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর
সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে
ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
