# ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

- Link: https://znews.news/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81/
- Published: ২০২৬-১১-২২T১০:৫৩:৩৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি ঝরেছে।
এতে তাপমাত্রা কিছুটা কমে অনুভূত হয়েছে শীত।

রোববার সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। যদিও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে
আবহাওয়া অধিদপ্তর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে
সংস্থাটি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ঢাকায় আজ দিনের
তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা
রয়েছে। পাশাপাশি উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস
প্রবাহিত হতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক
৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
