# ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু

- Link: https://znews.news/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d/
- Published: ২০২৬-০৯-০৮T১৮:০৫:৩৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে 
ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছর একদিনে ডেঙ্গুতে এটাই সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩০ জন মারা
গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ৪৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা উত্তর ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল
ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।

এর আগে, গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে ৫ জন করে মারা যান। আর, ১ সেপ্টেম্বর 
সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
