# ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

- Link: https://znews.news/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%aa-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87/
- Published: ২০২৬-০৯-০৩T১৬:৪৫:০৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে
মৃতের সংখ্যা দাঁড়াল ১১১ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা
হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ
নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।

নতুন মৃত চারজনের মধ্যে দুজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। অন্য দুজন চট্টগ্রাম
ও খুলনা বিভাগের।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 
হয়েছে আরো ১ হাজার ২৫২ জন।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
