# ডিসেম্বরে দেশে আসছেন না শেখ হাসিনা

- Link: https://znews.news/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6/
- Published: ২০২৬-১১-২৬T১৮:২২:১০+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা : **

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে
ফেরার সম্ভাবনা এবং কোনো বাংলাদেশি মিশনে গেলে তাকে গ্রেপ্তার করা হবে কি না-এমন প্রশ্নের
জবাবে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, তার বাংলাদেশে আসার একমাত্র পথ হচ্ছে প্রত্যর্পণ চুক্তি। তাকে বিমানে
হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে আনা হবে। এ ছাড়া তার ফেরার কোনো পথ
নেই।

তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়ছে ভারত।
তার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ
চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী
বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ
চুক্তি। হাসিনা ক্রিমিনাল সেকশনের আওতায় পড়েন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। 
এখানে হাসিনা ছাড়াও আরও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসীরা রয়েছে, যারা দেশ থেকে লুটপাট
করে এবং মানুষ হত্যা করে পালিয়েছে। শহীদ হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে। অনেক সন্ত্রাসী
পালিয়ে গেছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত চাই।
 তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে
আসবেন না। তার বাংলাদেশে আসার একমাত্র পথ হচ্ছে প্রত্যর্পণ চুক্তি। তাকে বিমানে হাতকড়া
পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে আনা হবে। এ ছাড়া তার ফেরার কোনো পথ নেই।
