# ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫

- Link: https://znews.news/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d/
- Published: ২০২৬-০৭-২৭T১২:১৭:২৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬০ জন গ্রেফতার হয়েছে।
একই সময়ে ২৫ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৯ জন, ওয়ারী বিভাগ
কর্তৃক ৫০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬১ জন, মিরপুর বিভাগ
কর্তৃক ৯৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬১ জন ও গোয়েন্দা বিভাগ
কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০১২৭
পিস ইয়াবা, ১ টি মোটরসাইকেল, ৯ টি মোবাইল ফোন, ৩ টি চাকু, ১ টি কাচি ও ১ জন ভিকটিমকে
উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার
করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
