# ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জন গ্রেফতার

- Link: https://znews.news/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d-3/
- Published: ২০২৬-০৮-০১T১৪:১৮:৫৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জন গ্রেফতার হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার
করা হয়। একই সময়ে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে।

এরমধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮
জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৫
জন, গুলশান বিভাগ কর্তৃক ৫১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৩ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক 
৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ পিস
ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১ টি মোটরসাইকেল, ১ টি পিকআপ,
১ টি বাস, ৫ টি মোবাইলফোন ও  ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
