# ডিএমপিতে তিন ডিসি ও পাঁচ এডিসির দায়িত্বে রদবদল

- Link: https://znews.news/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%8f/
- Published: ২০২৬-০৮-৩০T১৭:০৪:৩০+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচজন অতিরিক্ত
উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) 
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি কার্যালয় আদেশে এ তথ্য জানানো
হয়। একটি আদেশে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ
বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক
সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ
নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর আদেশে, ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কমিশনার (এডিসি) মো. সোনাহর আলীকে
গোয়েন্দা-গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট
জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার
হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-
পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম ডিবি-
রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।
