# ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

- Link: https://znews.news/%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a7%a7-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/
- Published: ২০২৬-০৮-২২T১২:৩০:৪৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ ঢাকা:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-
১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন 
শাখা-২ এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য
জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩ ঠাকুরগাঁও-১ আসন থেকে
নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ-সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট,
শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী
তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো।
