# ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

- Link: https://znews.news/%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%aa/
- Published: ২০২৬-১১-২৪T১০:১৪:২৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় দুই মিনিটের ব্যবধানে পর পর
দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং 
৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয়।

এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 প্রাথমিক তথ্য অনুযায়ী,
প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের 
কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন
এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
