# টিউলিপের বাংলাদেশী নাগরিকত্ব ও আয়কর নথি দুদকের হাতে

- Link: https://znews.news/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf/
- Published: ২০২৫-০৯-২১T১৩:৪৬:২৮+০৬:০০
- Author: Z News

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও বৃটিশ এমপি রিজওয়ানা সিদ্দিক টিউলিপকে নিয়ে
বিতর্ক থামছেই না। একের পর এক অনিয়ম-দূর্নীতির অভিযোগ নিয়ে বারবার আলোচনায় আসছেন বাংলাদেশী
বংশোদ্ভুত এ বৃটিশ রাজনীতিক।

এর আগে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের প্রমান মেলায় হারান মন্ত্রীত্ব। এছাড়া, বারবার
নিজেকে বৃটিশ নাগরিক হিসেবে ঘোষণা করলেও তার বাংলাদেশী নাগরিকত্ব থাকা নিয়ে রয়েছে নানা
বিতর্ক।

এবার দেশী ও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এলো তার বাংলাদেশী নাগরিকত্বের প্রমান ও এদেশে
আয়কর প্রদানের দলিল। জানা গেল, টিউলিপ ২০০৫-০৬ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত
এনবিআরে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন।

২০০৫-০৬ অর্থবছরে তিনি বাংলাদেশ সরকারকে আয়কর দিয়েছেন ৪ হাজার ২০০ টাকা। ২০১২-১৩ অর্থবছরে
কর দিয়েছেন ৪৮ হাজার ৭০৬ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে আয়কর দিয়েছেন ৪২ হাজার ৬৩৭ টাকা।
 
টিউলিপের নামে ঢাকায় একাধিক ফ্ল্যাটসহ আরো বেশ কিছু জমি ও সম্পদের তথ্য রয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চারটি মামলা রুজু
হয়েছে। বাংলাদেশি নাগরিক হিসেবেই টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা প্রমাণের জন্য
টিউলিপের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও আয়করের নথি আদালতে উপস্থাপন করা হবে।

জেড নিউজ, ঢাকা।
