# টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

- Link: https://znews.news/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a7%aa-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82/
- Published: ২০২৬-০৭-২৮T১২:০৫:৫৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে আগামী
চারদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময়ে দিনের তাপমাত্রা ৩০-৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৫-২৮ ডিগ্রি সেলসিয়াসের
মধ্যে ওঠানামা করতে পারে।

সোমবার (২৭ জুলাই) রাতে প্রকাশিত আগামী ৪ দিনের আবহাওয়ার আপডেটে জানানো হয়েছে, উত্তর
পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে আগামী ৪ দিন
বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম
ও সিলেট বিভাগের ৭৬-১০০ ভাগ এলাকায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 
৫১-৭৫ ভাগ এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ৩০ ও
৩১ তারিখ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ৭৬-১০০ ভাগ এলাকায় এবং রাজশাহী, 
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৫১-৭৫ ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি
অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 এ সময়ে দিনের তাপমাত্রা ৩০-৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৫-২৮ ডিগ্রি
সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
