# জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ বুধবার

- Link: https://znews.news/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8/
- Published: ২০২৫-০৮-১২T১১:৫৮:১২+০৬:০০
- Author: Z News

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের
ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির
ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১২ আগস্ট)দলটির প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের
পানির ট্যাংক এই মিছিল অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য দেবেন।

 আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে
সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের
আহ্বান জানানো হয়েছে।
