# জিয়াউর রহমান ফাউনেশনের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন

- Link: https://znews.news/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%89%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/
- Published: ২০২৬-০৮-২২T১৩:৫৭:০১+০৬:০০
- Author: znews

জেড নিউজ ঢাকা:

জিয়াউর রহমান ফাউনেশনের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মোহাম্মদপুরের আল নূর চক্ষু হাসপাতালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠঅনে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.
ফরহাদ হালিম ডোনার। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ক্যাম্প চলে দুপুর ১টা পর্যন্ত। এ আয়োজনে
আগত রোগীদের বিনামূল্যে চোখের লেন্স ও ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশনের
পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

আয়োজকরা জানান প্রাথমিক ভাবে ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যা্লয় প্রাঙ্গনে রোগী বাছায়
করা হবে। পরবর্তীতে তাদের আল-নূর চক্ষু হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।

উদ্বোধনের পর ডা. জুবাইদা রহমানসহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যগণ পুরো আয়োজন ঘুরে
দেখেন।
