# গ্রিন-স্মিথ জুটিতে পেছনে পড়ল বাংলাদেশ

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%87/
- Published: ২০২৬-০৮-২২T১২:১৩:৫৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

দ্বিতীয় সেশনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সব মিলিয়ে সাত উইকেট পড়ে। বাংলাদেশকে ৬৪ রানে
অলআউট করার পর অজিরা চা বিরতির আগে ৩ উইকেটে ৫০ রান করে। শরিফুল ইসলামের জোড়া আঘাতে
তাদের তিনটি উইকেট পড়ে ৪১ রানের মধ্যে। তবে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের পঞ্চাশ 
ছাড়ানো জুটিতে উল্টো অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ। দলীয় স্কোর একশ পার করেছে অজিরা।

এর আগের সেশনে বাংলাদেশ দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরার আভাস দিয়েছিল। তৃতীয়
ওভারে ম্যাট রেনশকে স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানান তাসকিন আহমেদ। জেক ওয়েদারাল্ডের
বদলে একাদশে ডাক পেয়ে মাত্র ৮ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার। ২২ রানে প্রথম উইকেট হারায়
স্বাগতিকরা।

তারপর অষ্টম ওভারে শরিফুল ইসলাম বল হাতে নেন। দ্বিতীয় বলেই অজি ওপেনার ট্র্যাভিস হেডকে
ফেরান তিনি। ইনসাইড এজ হয়ে বোল্ড হন হেড, করেন মাত্র ২২ রান। চার বলের মধ্যে দ্বিতীয়
উইকেট পান শরিফুল। ৯ বলে চার রানে বোল্ড হয়ে ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়ে গেল মার্নাস
লাবুশেনের। ৪১ রানে তিন উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিল বাংলাদেশও।

এর আগে মিচেল স্টার্কের বোলিং তোপে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ 
১৪ রান করেন শরিফুল। তারপর বল হাতেও বাজিমাত করেন প্রথম ওভারেই।
