# গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf/
- Published: ২০২৬-১১-১৮T১১:০২:৫৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২১
প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা। যে কোনো অনাকাঙ্ক্ষিত
পরিস্থিতি মোকাবিলায় এ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন,
বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক
পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
