# গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও এপিসি

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf-2/
- Published: ২০২৬-১১-১৭T১০:৪৩:১৮+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত
করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে
ড্রোন ও এপিসি ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত
করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা
নিশ্চিত করার লক্ষ্যে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
