# গোপালগঞ্জের তিন ওসিকে বদলি

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a6/
- Published: ২০২৬-১১-১৬T১৩:৫৫:৩০+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার তিন থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য
জানানো হয়েছে।

বদলি হওয়া পুলিশের তিন কর্মকর্তা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া 
থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

চিঠিতে জানানো হয়েছে, এই তিনজনকে কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি
করা হয়।

গতকাল দিনভর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর 
ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে উল্লেখ
করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
