# গুণী শিক্ষক বাছাইয়ে আমরা স্বচ্ছতা চাই: শিক্ষামন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0/
- Published: ২০২৬-০৯-০৬T১৪:৩৮:২৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

গুণী শিক্ষক বাছাই প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, যোগ্য
ও প্রথিতযশা শিক্ষকদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দিতে চাই। আজ রোববার (৬ সেপ্টেম্বর)
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে
তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের মোট ১২ জন গুণী
শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হবে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
ক্যাটাগরি থেকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই শিক্ষকদের নির্বাচিত করা হবে। তিনি বলেন,“
আমরা শিক্ষকদের কাজের যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাদের সম্মানিত ও পুরস্কৃত করতে চাই।”

উল্লেখ্য, এবার প্রাথমিক স্তরে ২টি, মাধ্যমিক স্তরে ৩টি, কলেজ স্তরে ৩টি এবং সাধারণ,
চিকিৎসা, কৃষি ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্তরে ১টি করে মোট ১২টি সম্মাননা
পদক দেওয়া হবে। তবে জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজনবোধে সম্মাননার সংখ্যা পরিবর্তন করার
এখতিয়ার রাখবে।
