# গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%97%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6/
- Published: ২০২৬-০৮-২৪T১১:৩৬:১৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট 
এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
এটিকে শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার জারি করা এক প্রজ্ঞাপনে
এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল
কর ও ফি জমা দিয়ে সকল প্রকার মোটরযানের কাগজপত্র—ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট
এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত শেষবারের মতো
বৃদ্ধি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে
আরও বলা হয়, নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হবে।
