# গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95/
- Published: ২০২৬-১১-১৬T১০:২০:২৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।নতুন ভাষা শিখুন

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। 
এদিকে নিরাপত্তা ও অন্যান্য কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৭টি কারখানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা
কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু
করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা 
ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত
হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে
শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।সংবাদ সাবস্ক্রিপশন

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘ওই দুটি
কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে
শিল্পাঞ্চলে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।’
