# গাজীপুরে আবার মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় যান চলাচল বন্ধ

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ac/
- Published: ২০২৬-১১-১৪T১০:৫২:৩৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায়
বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার
ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
করে। পরে শ্রমিকরা পুনরায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল
মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।ঘড়ি কিনুন

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার
দিকে হাজার হাজার শ্রমিক পুনরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের
চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিতে টিয়ার 
শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
শুরু হয়। থেমে থেমে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা কর্মস্থলে কাজে
যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাঁদের সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করা 
হয়। এ সময় শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ
করেন। পরে ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। সকাল ১০টার দিকে শ্রমিকরা পুনরায় মহাসড়ক
অবরোধ করেন। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
