# গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%ac-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98/
- Published: ২০২৬-০৮-৩০T১৬:৪২:৩৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

সংসদে গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াক আউট সুস্থ ধারার রাজনীতি কি না, সেই প্রশ্ন
তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গুমের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাশালী
হোক বিচারের আওতায় আনা হবে।

তার দাবি, গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। রবিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর
চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে
তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে গুমের শিকার হওয়া মানুষের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, গুমসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতরা যতই 
শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনবোই। বিচারের মুখোমুখি করবোই। বিচারপ্রক্রিয়া ধীর
হলেও অনেক দূর এগিয়েছে। ন্যায়বিচারের স্বার্থেই এমনটা হচ্ছে।

কেউ যাতে বলতে না পারে, তড়িঘড়ি বিচার করা হয়েছে, ন্যায়বিচার করা হয়নি। শুধু লোক দেখানো
প্রশ্নবিদ্ধ বিচার করতে চাই না। একটি প্রক্রিয়ার মধ্যেই বিচারকাজ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গত ৬ মাসে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ নেই। মোংলায় মিরাজ
শেখের গুমের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে।
