# কুড়িগ্রামে হাম-রুবেলার টিকাদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ

- Link: https://znews.news/%e0%a6%95%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/
- Published: ২০২৬-০৫-০৫T১৭:২৯:২৭+০৬:০০
- Author: znews

**কুড়িগ্রাম ****প্রতিনিধি:**

দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে জনসচেতনতা বৃদ্ধির
লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের শাপলা
চত্বরে গিয়ে কর্মসূচিটি শেষ হয়। এসময় পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট
বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিট কুড়িগ্রামের চেয়ারম্যান ও জেলা
পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান,
কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া, মো. রফিকুল হায়দারসহ রেডক্রিসেন্টের যুব সদস্যরা।

শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি
বলে জানানা তারা। এ লক্ষ্যেই নিয়মিত টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম গ্রহণ
করা হয়েছে।
