# কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%95%e0%a6%aa-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%99/
- Published: ২০২৬-১১-০৯T১০:৫৬:৩৮+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলন
কপ-৩১ এ যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণ‌লা‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য
জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। পররাষ্ট্র সচিব বলেন, কপ-
৩১-এ যোগ দিতে ১০-১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী।
