# ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী

- Link: https://znews.news/%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%a6/
- Published: ২০২৬-০৫-০৩T১৩:২০:৪৯+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক :**

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দেশের
সিনেমা জগত ছাড়লেও আমেরিকায় টুকটাক অভিনয় করছেন তিনি। দেশ ছেড়ে প্রবাসজীবন বেছে নেওয়ার
পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। বিদেশের প্রেক্ষাপটে সেই গল্প
নিয়েই নির্মাণ করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’।

এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। যেখানে উঠে এসেছে বিবাহিত নারীর 
বাংলাদেশে স্বামী রেখে বিদেশে দ্বিতীয় বিয়ের গল্প। এর মধ্য দিয়ে সচেতনতার বার্তাও দিয়েছেন
নির্মাতা।

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার শুটিং বেশ আগেই শেষ হয়েছিল বলে জানিয়েছেন নির্মাতা 
হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, এরই মধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। গত মার্চে সিনেমাটি
সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। 
এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী।

এ প্রসঙ্গে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, ‘এ গল্পের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মানকে
তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে
থাকেন, কীভাবে একটু একটু করে সংসার সাজান, সেই সংগ্রামের পেছনের গল্প নিয়েই সিনেমা ‘
কন্ট্র্যাক্ট ম্যারেজ’। তিনি বলেন, সিনেমার ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তী
কাজ দেশে হয়েছে।

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা প্রসঙ্গে পরিচালক জাহাঙ্গীর বলেন, সর্বশেষ মৌসুমীর ‘
সোনার চর’ সিনেমা মুক্তি পায়। দীর্ঘ দুই বছর পর মুক্তি পাচ্ছে মৌসুমীর নতুন সিনেমা।
