# কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

- Link: https://znews.news/%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-2/
- Published: ২০২৬-১১-১৪T১০:২০:২৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে
পারমাণবিক জ্বালানির আরও একটি চালান। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে ইউরেনিয়ামবাহী
গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে চলতি বছরে ষষ্ঠ চালান পৌঁছাল রূপপুরে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা করে গাড়িবহরটি। কূটনীতিশিখুন

সেনাবাহিনী, পুলিশ, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায়
সড়কপথে জ্বালানি পরিবহন করা হয়। গাড়িবহরের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন সড়কে
যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে কয়েক দফায় পারমাণবিক জ্বালানি
দেশে আনা হয়েছে। এসব জ্বালানি নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সড়কপথে রূপপুরে নেওয়া হচ্ছে।
চলতি বছর আরও কয়েকটি চালান আসার কথা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া বা‘
ক্রিটিক্যালিটি’ অর্জন করে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৯ অক্টোবর ইউনিটটিকে
বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক পর্যায়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

এখন ধাপে ধাপে চুল্লির ক্ষমতা বাড়ানো, টারবাইন চালু ও জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগের 
প্রস্তুতি চলছে। রূপপুর কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ 
মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
