# কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলে নিহত

- Link: https://znews.news/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af/
- Published: ২০২৬-০৭-১৪T১১:৫৯:৪৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:
 কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রলার ডুবে নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের
মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবাব (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার অমজাখালী ঘাট এলাকা থেকে তাদের মরদেহ
উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোর সাড়ে
৪টার দিকে কুতুবদিয়ার অদূরের গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দিন(
২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার
আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।

তাদের সঙ্গে নিখোঁজ পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দিনকে (২১) এখনো 
পাওয়া যায়নি।
