# এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%93%e0%a6%ad%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8/
- Published: ২০২৬-০৫-১৭T১৪:৩৬:৩০+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

এমপিওভুক্ত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতা ছাড় করার প্রস্তাব 
মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এ প্রস্তাব পাঠানো হয়। এ ধাপে মোট ৩ লাখ ৯১ হাজার
৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন ও কলেজের ৮৭ 
হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, আজ রোববারই এই উৎসব ভাতা ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি হতে পারে।এ সংক্রান্ত
চিঠিতে বলা হয়েছে, ১৯ হাজার ৭২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯
জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। ফলে ঈদুল-আজহার ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা
বাবদ মোট ৪৫৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৭৬৩ টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে।

শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহা ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা বিভাজনের মধ্যে স্কুলের 
৩ লাখ ৩১ হাজার ৬৪ জন শিক্ষক-কর্মচারী ও কলেজে ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

উল্লিখিত বিভাজন অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের
ঈদুল-আজহা ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা দেয়ার জন্য সর্বমোট ৪৫৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার
৭৬৩ টাকা টাকা ছাড়করণ প্রয়োজন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খাতের বরাদ্দ থেকে শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহার ২০২৬(
আংশিক লট-১) উৎসব ভাতা বাবদ এ টাকা মিটানো হবে।

এমন অবস্থায় চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেটে ১২৫-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
বিভাগ ১২৫০২০১-প্রধান কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ১২০০০১৫০৪-৩৬৩১১০২/
১২০০০১৫০৫-৩৬৩১১০২ কোডের বিপরীতে বরাদ্দকৃত অর্থ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (
স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহার ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা
বাবদ উল্লিখিত টাকা ব্যয় মিটানোর লক্ষ্যে মঞ্জুরী আদেশ জারির জন্য পাঠানো হলো।
