# এবিজি মিডিয়া কাপ ফুটবল শুরু ১ ডিসেম্বর

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%b6/
- Published: ২০২৬-১১-২৯T১৩:২৯:১৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

দেশের গণমাধ্যমকর্মীদের নিয়ে ১ ডিসেম্বর শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট।
৪৮টি মিডিয়া হাউসের অংশগ্রহণে গড়াতে যাচ্ছে এ খেলা।

শনিবার (২৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত এক অনুষ্ঠানে
এ টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করা হয়। ৪৮টি মিডিয়া হাউসের অধিনায়ক, প্রতিনিধি
ও আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেন, আমরা চাই, এই ম্যাচগুলো হোক
নতুন কিছুর শুরু। পরের আসর থেকে যেন আরো বড় পরিসরে আয়োজন করতে পারি।

এবারের এবিজি মিডিয়া কাপ ফুটবলে অংশ নিচ্ছে ৪৮টি দল। দলগুলোকে ভাগ করা হয়েছে আটটি
গ্রুপে, প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। আজকের ড্রয়ের মাধ্যমে গ্রুপ পর্ব চূড়ান্ত
হওয়ার পাশাপাশি নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। প্রতিটি গ্রুপের শীর্ষ
দুটি দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হবে।

আগামী ১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবিজি মিডিয়া কাপ ফুটবলের শিরোপা 
নির্ধারণী ম্যাচ।
