# এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d/
- Published: ২০২৬-০৫-১৭T১৪:২৩:৫৫+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক :**

পবিত্র ঈদুল ফিতরে আলোচনায় থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
আগামী ২৪ মে হইচইতে স্ট্রিমিং শুরু হবে সিনেমাটির।

প্রযোজনা–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর
সিনেমাটি ওটিটিতে মুক্তির পরিকল্পনা ছিল আগেই। সেই পরিকল্পনা অনুযায়ী এবার ঘরে বসেই
দর্শকরা দেখতে পারবেন আলোচিত এই সিনেমা। তবে ওটিটিতে মুক্তি পেলেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে
সিনেমাটির প্রদর্শনী চলবে।

তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘
কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে।

ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

বাংলাদেশে এখন পর্যন্ত সিনেমাটির আয় ১৪ কোটির টাকার বেশি বলে জানা গেছে। বিদেশের বাজার
যুক্ত করলে আয় ছাড়িয়েছে ২০ কোটি টাকা। গত শুক্রবারও দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে সিনেমাটি
প্রায় ২৪ লাখ টাকা আয় করেছে।

সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, 
শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন,
ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।
