# এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-3/
- Published: ২০২৬-১১-১৪T১৪:০৭:৩২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ আগামী ডিসেম্বরের মধ্যে
হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীরা
যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সে জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি
এবং পুণর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির
৪২তম বার্ষিক কনফারেন্সে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে।
এ ছাড়া শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

দেশের উন্নয়নের যাত্রা অবহ্যাত রাখতে গবেষণা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মন্ত্রী।
বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।
