# উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be/
- Published: ২০২৬-০৭-১১T১৩:০৯:৪৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকা থেকে রোগীর চাপ কমাতে উপজেলা ও জেলা পর্যায়ের
হাসপাতালকে আরও সক্ষম করতে কাজ করছে সরকার।

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকেরা স্বাস্থ্য খাতের
বিভিন্ন সমস্যা এবং চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী
সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা বলেন।

পাশাপাশি রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমাতে চিকিৎসকদের শহরের পাশাপাশি
গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে 
ঢামেকের উদ্দেশে যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ
বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ
ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুপাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে
স্বাগত জানান।
