# ঈদে নতুনরূপে আসছেন মিশা সওদাগর

- Link: https://znews.news/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%b8/
- Published: ২০২৬-০৩-১২T১৩:৩৪:৫০+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডে খল-অভিনেতা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও ২০২৬
সালের ঈদুল ফিতরে নিজের চিরচেনা রূপ পালটে ভিন্নভাবে হাজির হচ্ছেন মিশা সওদাগর। সচরাচর
ঈদের অধিকাংশ সিনেমাতেই প্রধান ভিলেন রূপে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তার সরব উপস্থিতি
থাকলেও এবারের ঈদে সেই গতানুগতিক প্রথা ভেঙে ফেলছেন তিনি।

সারা বছর যত সিনেমা পর্দায় আসে প্রতিটিতেই প্রধান খল-অভিনেতা হিসাবে দর্শকদের সামনে
হাজির হন তিনি। সেই তালিকা আরও দীর্ঘ হয় ঈদের সিনেমায়। বিগত ঈদগুলোতে এমন দৃশ্যই দর্শকরা
দেখেছেন। তবে এবারের ঈদে চিরচেনা রূপে দেখা যাবে না জনপ্রিয় এ অভিনেতাকে।

এবার মাত্র একটি সিনেমায় দেখা যাবে মিশা সওদাগরকে। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘
প্রেশার কুকার’ ছাড়া এখন পর্যন্ত মুক্তির তালিকায় মিশার নতুন কোনো সিনেমা নেই।

তবে একটি সিনেমা মুক্তি পেলেও এতে ভিন্নধর্মী চরিত্রে দেখা মিলবে বলে জানিয়েছেন মিশা
সওদাগর । তিনি বলেন, একটা সিনেমা হলেও, সিনেমাটির টিজার প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে
বিনোদনপ্রেমী থেকে শুরু করে নেট দুনিয়ায়। টিজারের চরিত্রগুলোর উপস্থিতি ভয়ংকর কিছুর
আভাস দিয়েছে। এতে আগের থেকে অনেকটাই আলাদা মিশাকে দেখতে পাবেন দর্শক বলে জানিয়েছেন 
সময়ের আলোচিত খল-অভিনেতা মিশা সওদাগর।
