# ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%98%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-3/
- Published: ২০২৬-০৫-১০T১৩:৫৬:০৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

আসন্ন ঈদুল আজহার উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ
থেকে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
শেখ রবিউল আলম।

রবিবার (১০ মে) রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী
অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, আমাদের সচেতনতা
ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। ঈদকে সামনে রেখে
অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ করতে নৌপুলিশকে নির্দেশনা দেন তিনি।
