# ’আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/
- Published: ২০২৬-১১-১১T১৭:৩৬:৪৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী
অধিবেশন শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে অংশ 
নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে কপ-৩১ সম্মেলনস্থলে
উদ্বোধনী অধিবেশন শুরু হয়।

উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 
এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

এর আগে আজ সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছান। এ সময়
আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।

উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও
সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়
করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন 
বিষয়ে তাঁর সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলাপচারিতা হয়।
