# আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%a6%e0%a7%8d-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d/
- Published: ২০২৬-০৬-০৭T১৬:৪৭:৪১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মারা যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে
৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী
মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

আইনজীবী শিশির মনির বলেন, ভুক্তভোগী পরিবারের জন্য আগে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও
বহাল থাকবে।
