০৪/০৪/২০২৬, ১৭:১৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আট মাসের অন্তঃসত্ত্বাকে বাংলাদেশে পুশইন

    গত কয়েক মাস ধরেই বাংলাভাষীদের বাংলাদেশে অবৈধ পুশইন করছে নরেন্দ্র মোদির সরকার। এবার বীরভূম জেলার বাসিন্দা সোনালী বিবি নামে এক অন্তঃসত্ত্বা নারীকে আটক করে বাংলাদেশে পুশইনের অভিযোগ উঠেছে।

    সুনালী একা নন, তাঁর স্বামী ও আট বছর বয়সী ছেলেকেও বাংলাদেশে পুশইন করা হয়েছে। গত দুই দশক দিল্লিতে গৃহকর্মী ও আবর্জনা সংগ্রহকারী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন সোনালী ও তাঁর স্বামী। গত ২৬ জুন তাঁদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

    এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সোনালী কি সন্তান জন্মদানের আগেই ভারতে ফিরতে পারবেন? আর যদি না পারেন, তাহলে বাংলাদেশে জন্ম নেওয়া ওই শিশুর নাগরিকত্ব কী হবে?

    সোনালীর মতো একই সময়ে বীরভূমের ধিতোড়া গ্রামের ৩২ বছর বয়সী সুইটি বিবি এবং তার ৬ ও ১৬ বছর বয়সী দুই ছেলেও আটক হয়ে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছে।

    সোনালী ও অন্য যাদের বাংলাদেশে পুশইন করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ওই ভিডিওতে দেশে ফিরতে চেয়ে সবার কাছে সহায়তা চেয়েছেন তাঁরা।

    এরপর এই ইস্যুতে এগিয়ে আসে পশ্চিমবঙ্গ মাইগ্র্যান্ট লেবার ওয়েলফেয়ার বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর থেকেই তারা পরিবারটির পাশে রয়েছেন। আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় সোনালীর স্বাস্থ্য নিয়ে তারা বিশেষভাবে চিন্তিত। তারা আদালতের দিকে তাকিয়ে আছেন, যেন সোনালীদের ফিরিয়ে আনা যায়।

    জেড নিউজ, ঢাকা ।

    জনপ্রিয়