# আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93/
- Published: ২০২৬-০৫-২০T১৩:৩১:৪৩+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে
আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দিনের তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিয়েছে সংস্থাটি।

আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য
জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ১ ডিগ্রি 
সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 
৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক
৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় 
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে
পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয়
হবে ভোর ৫টা ১৩ মিনিটে।
