# আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%97%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/
- Published: ২০২৬-০৮-২৩T১৮:২৭:৩৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ 
লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরে
আগস্টের ২২ দিন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২২ আগস্ট-এই তিন দিনে দেশে এসেছে ১১ কোটি 
৭০ লাখ ডলারের রেমিট্যান্স।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫০০
কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরে একই 
সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
