# আওয়ামী লীগ দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

- Link: https://znews.news/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/
- Published: ২০২৬-১১-১০T১১:৫৭:০০+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে রাজপথে পাওয়া যায়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর
রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।অন্যদিকে, সারারাত রাজপথে পাহারা দেওয়ায়
ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন
রাশেদ খাঁন।

তিনি লেখেন, ‘আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এটার
প্রমাণ আশা করি আপনারা পেয়ে গেছেন।’

পোস্টে তিনি, ‘লেখেন তবে এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তি ছোট হলেও তারাও মাঠে আছে। 
এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে বরাবরের মতো গণভবন দখলের কথিত নকশাকারা দেখিয়ে
দিলো কীভাবে জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয়, আর সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয়।’

‘তবে বাংলাদেশপন্থী শক্তি তো আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অরক্ষিত রাখতে পারে
না। আর তাই সারারাত ছাত্রদল রাজপথ পাহারা দিয়েছে। বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছে।’

তিনি আরও লেখেন, ‘আজও সারাদিন রাজপথে থাকবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে
যেখানে অগ্নিসহিংসতা করার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ 
গড়ে তুলতে হবে।’
