# অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ

- Link: https://znews.news/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b6%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8/
- Published: ২০২৬-০৯-০৫T১৭:৪৭:৫১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

বেসরকারি এমপিওভুক্ত অর্ধ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার।
এক্ষেত্রে অগ্রাধিকার পেতে যাচ্ছে শত বছরের পুরোনো প্রতিষ্ঠান।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্প্রতি শতবর্ষী স্কুল ও কলেজের
তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা
অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হচ্ছে—এমন খবরে তালিকায় নাম লেখাতে বিভিন্ন স্তরের
শিক্ষক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে শুরু হয়েছে জোর তদবির। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়,
কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিরা শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরে নিয়মিত যোগাযোগ
ও আবেদন জমা দিচ্ছেন। সংসদ সদস্যদের ডিও লেটার বা সুপারিশের অনেক চিঠিও শিক্ষা মন্ত্রণালয়ে
জমা পড়েছে। এতে যোগ্য প্রতিষ্ঠানগুলো বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
