# অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা: শিক্ষামন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%bf/
- Published: ২০২৬-০৩-৩১T১২:০৫:০২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা।

জ্বালানি তেল সংকটের কারণে স্কুল পর্যায়ে ক্লাস চলমান রাখার জন্য দুই ব্যবস্থা নিয়েই
আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-সশরীরে এই
দুই ব্যবস্থা সমন্বয়ে ক্লাস বিষয়ে আলোচনা চলছে।

তিনি আরো বলেন, আজ মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।
